April 2, 2026, 12:47 am
শিরোনাম :
শরণখোলায় মাদক বিরোধী অভিযান!কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!জনমনে স্বস্তি অর্থনৈতিক অঞ্চলে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন দস্যুদের আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না শরণখোলার মৌয়ালরা রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন বগুড়ার শিবগঞ্জে ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি সুন্দরবনে ডাকাতদের হাত থেকে ১ জেলে উদ্ধার জামালপুরের রশিদপুর শেকপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিলাত আলী আটক। রাজশাহীতে আইটিইসি ডে-২০২৬ উদযাপন

শরণখোলায় মাদক বিরোধী অভিযান!কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!জনমনে স্বস্তি

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 7 সময় দেখুন

শরণখোলায় মাদক বিরোধী অভিযান!কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!জনমনে স্বস্তি

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মাদক বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন।গত ৩১ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং-এ শরণখোলায় মাদক নিধন নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সহ পুলিশ প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শুধিজন।এরই ধারাবাহিকতায় বাগেরহাটের পুলিশ সুপার(এস,পি)-র নির্দেশে শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি)শামিনুল হকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী নিয়ে মাদক নির্মূল এবং মাদক কারবারি, মাদক সেবনকারীদের ধরতে শরণখোলা উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করেন।এছাড়াও শরণখোলার দুধর্ষ্য এবং চিহ্নিত মাদক সম্রাট ছাল্লুর বাড়ি এবং তার সহযোগী সুমন এর বাড়ি সহ মাদক কারবারি ও সেবনকারীদের আস্থানায়ও আকশ্বিক অভিযান পরিচালনা করেন। মাদক কারবারি ও মাদক সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে সটকে পড়ে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আরও ছিলেন এস,আই বিপ্লব, মোঃসাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, আঃ খালেক, শিবলী রহমান, আঃআজিজ,এ,এস,আই তুষার, আলমগীর সহ শরণখোলা থানা পুলিশের ১৫ সদস্যের একটি চৌকস টিম। অভিযানের বিষয় ওসি শামিনুল হক বলেন শরণখোলা থেকে মাদক নির্মূল,মাদক কারবারি এবং মাদক সেবনকারীদের গডফাদার সহ মাদকের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের গোপন গোয়েন্দা থাকার কারনে তারা পুলিশের উপস্থিতির বিষয় আগে থেকেই জেনে যায়।মাদক নির্মূলের বিষয় তিনি আরও বলেন শুধু পুলিশ প্রশাসন নয় মাদকের গোড়া সহ নির্মূল করতে হলে সাংবাদিক,রাজনীতিবীদ সহ সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এবং পুলিশ প্রশাসন কে সহযোগিতা করতে হবে।
মাদক নির্মূলের বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন শরণখোলাকে যে কোনো মূল্যে মাদক মুক্ত করতে হবে এবং যুবসমাজকে মাদকের মরন ছোবল থেকে বাচাতে হবে, সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে।দেশ,জাতী,সমাজকে মরন নেশা থেকে বাচাতে হবে। এবং মাদকের গোড়া সহ উৎপাটন করতে হলে সমাজের সকল সচেতন মহলকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD