April 2, 2026, 4:32 am
শিরোনাম :
চুয়াডাঙ্গায় পারদ ৩৬ ডিগ্রি ছাড়ালো: তীব্র গরমে নাকাল জনজীবন মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার শরণখোলায় মাদক বিরোধী অভিযান!কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!জনমনে স্বস্তি অর্থনৈতিক অঞ্চলে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন দস্যুদের আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না শরণখোলার মৌয়ালরা রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন বগুড়ার শিবগঞ্জে ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি সুন্দরবনে ডাকাতদের হাত থেকে ১ জেলে উদ্ধার

মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, April 2, 2026
  • 55 সময় দেখুন

মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

মোঃ আলমগীর হোসাইন হৃদয়
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২ বছরের এক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে ধর্ষণের প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ গ্রেফতার।

উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্ৰামে গত ২৮ মার্চ শনিবার বিকালে শিশুটির নিজ বাড়িতে দাদির ঘরে এ-ই ধর্ষনের শিকার হন। ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে, শারীরিক অবস্থা ও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তাকে ফরেনসিক মেডিক্যাল এক্সামিনেশন এর জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার দিন ২৮ মার্চ রাতে ভিকটিমের পরিবার মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে থাকেন।

কয়েক দিন আত্মগোপনে থাকার পর আজ বুধবার ১ এপ্রিল বিকেলে একটি গুপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম ,এস আই মজিবুর রহমান, এস আই আমিনুর রহমানের সহযোগীতায় একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন, বিশেষ অভিযানে পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া চর শগুনা এলাকায় তার এক আত্মীয় বাড়ি থেকে ধর্ষক মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, আজ ১ এপ্রিল একটি গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমারা গ্রেফতার করতে সক্ষম হয়। আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার জামালপুর জেলা আদালতে পাঠানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD