April 11, 2026, 11:32 pm
শিরোনাম :
নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। মানিকছড়িতে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক-১ শরনখোলায় মাদক বিরোধী অভিযানে-৪০০ গ্রাম গাঁজাসহ আটক-১ মিঠাপুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুন্দরবন থেকে চার রাউন্ড গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার করেছেন বনবিভাগ সুন্দরবনের ও দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, April 11, 2026
  • 2 সময় দেখুন

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার গভীর রাতের অভিযানে ৭.৬২ মি.মি. এসএমজি’র ১,৪০০ রাউন্ড গুলি ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত সড়ক দিয়ে ২টি মোটরসাইকেলে করে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি মোটরসাইকেল এবং ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল বিওপিতে নিয়ে আসার পথে প্রায় ১০০-১১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ টহলদলকে ঘিরে ফেলার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক সাহসিকতা ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুইটি টহল দল ঘটনাস্থলে রওনা হওয়ার খবর পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD