April 11, 2026, 11:27 pm
শিরোনাম :
নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। মানিকছড়িতে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক-১ শরনখোলায় মাদক বিরোধী অভিযানে-৪০০ গ্রাম গাঁজাসহ আটক-১ মিঠাপুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুন্দরবন থেকে চার রাউন্ড গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার করেছেন বনবিভাগ সুন্দরবনের ও দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, April 11, 2026
  • 4 সময় দেখুন

নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু।

মোঃ আজিজুর রহমান (আজিজ)
জামাল পুর জেলা প্রতিনিধি।

জামালপুরে ট্রেন দুর্ঘটনায় নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার আওতাধীন নরুন্দি রেল স্টেশনের নলকুড়ি এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার মৃত মোঃ টানু মুন্সীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান।
এলাকাবাসী আরও জানান, ঘটনাস্থলে কোনো অনুমোদিত গেইট বা গেইটম্যান না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD