April 5, 2026, 1:02 am
শিরোনাম :
মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার হরিণ শিকারী আটক সুন্দরবনে মালা ফাদসহ যতই আটক ততই বাড়ছে প্রতিদিন ফাঁদ নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩ দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় থেকে পাকুল্লা ভাঙ্গুনিঘাট পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, ভেকু ধ্বংস ও ব্যাটারি জব্দ চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হলকা : তাপমাত্রার পারদ ৩৯ ডিগ্রি ছাড়ল ১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম চুয়াডাঙ্গায় পারদ ৩৬ ডিগ্রি ছাড়ালো: তীব্র গরমে নাকাল জনজীবন

নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, April 4, 2026
  • 3 সময় দেখুন

নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ তিনজন গ্রেফতার
নড়াইলের কালিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী, ডাকাত ও হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পরিচালিত অভিযানে গাজিরহাট এলাকা থেকে প্রিন্স শেখকে গ্রেফতার করা হয়। তিনি নড়াগাতি থানার একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলার আসামি। এছাড়া তিনি গাজিরহাট এলাকার বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত এবং খুলনার ফুলতলা এলাকার একটি ডাকাত চক্রের সঙ্গে জড়িত থেকে চুরি ও ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের অংশ হিসেবে একই দিনে দিবাগত রাত ১২টা টার সময় পৌরসভার পেট্রোল পাম্প এলাকা থেকে ইজা ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। তিনি ২০০৪ সালের কাদের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
এছাড়াও একটি পৃথক ওয়ারেন্ট মামলার আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD