দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় থেকে পাকুল্লা ভাঙ্গুনিঘাট পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন।
আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি(জামালপুর)
৪ এপ্রিল ২০২৬ইং(শনিবার) জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ১৭ বছরের অবহেলিত জনবহুল রাস্তাটি ময়নার মোড় হতে পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এলাকাবাসীর তথ্য মতে, দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় হতে রশিদপুর ইউনিয়নের পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত এই সড়কটি অত্র অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমপি মহোদয়ের বিশেষ উদ্যোগে অবশেষে এই অবহেলিত রাস্তাটির পাকাকরণের কাজ শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপির সাথে আরও উপস্থিত ছিলেন:মোঃ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি।আলহাজ্ব গাউসুল আজম শাহিন, সদস্য সচিব, জেলা কৃষক দল।মোঃ জিয়াউল হক মাস্টার, সভাপতি, দিগপাইত ইউনিয়ন বিএনপি।মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক, দিগপাইত ইউনিয়ন বিএনপি।
আব্দুল হালিম চান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি।মোঃ গোলাম মোস্তফা মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি।
অ্যাডভোকেট জামিল হাসান তাপস, সহ-সভাপতি, জামালপুর জেলা আইনজীবী সমিতি।কাজী ফজলুল হক, আহ্বায়ক, দিগপাইত ইউনিয়ন যুবদল।
এছাড়া দিগপাইত ও রশিদপুর ইউনিয়ন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পথে দেখে এলাকাবাসী সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্থানীয়রা জানান, এই সড়কটি সম্পন্ন হলে যাতায়াতের পাশাপাশি অত্র অঞ্চলের কৃষি পণ্য পরিবহনেও আমূল পরিবর্তন আসবে।


Leave a Reply