April 8, 2026, 8:10 pm
শিরোনাম :
গুইমারা সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি  টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, ৩০ হাজার টাকা জরিমানা মনিগ্রামে পুকুরে চা বিক্রেতার লাশ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৯৫ (একশত পঁচানব্বই) কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেটকার উদ্ধার; শরনখোলায় অষ্টমশ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ! রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

গুইমারা সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 9 সময় দেখুন

গুইমারা সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মো.মাসুদ রানা,
বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ বুধবার ৮ এপ্রিল ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্ব, সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করা হয়েছে।

সেনাবাহিনীর তল্লাশি দল ইউপিডিএফ এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করার সময় সেখানে অবস্থানরত দুই জন ইউপিডিএফ (মূল) সদস্য দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দেয়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাসদস্যরা তাদের পিছু ধাওয়া করলেও দূর্গম ভূপ্রকৃতির কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ০১টি দেশীয় পিস্তল, ০১টি দেশীয় পাইপ গান, ০৬ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন (গুলি) , ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের দমনে সিন্দুকছড়ি জোনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD