February 21, 2026, 10:10 pm
শিরোনাম :
মাদারগঞ্জে মাতৃভাষা দিবস পালন ও জাতীয় পতাকা উত্তোলন করেনি ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,এলাকাবাসীর ক্ষোভ ইসলামপুরে মহান একুশে ফেব্রুয়ারিতে প্রটোকল লঙ্ঘন:প্রশাসনের বিরুদ্ধে তীব্র হোক ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা নিখোঁজ নাকি হত্যাকাণ্ড? জামালপুর সদরের পুর্বপাড় দিঘুলী গ্রামের এক সন্তানসহ গৃহবধূ নিখোঁজ। খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখি কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-৭ নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাচিংপ্রু জেরীর বিপুল ভোটে জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা। থানচির বলী পাড়ায় তিন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ইসলামপুরে মহান একুশে ফেব্রুয়ারিতে প্রটোকল লঙ্ঘন:প্রশাসনের বিরুদ্ধে তীব্র হোক

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, February 21, 2026
  • 3 সময় দেখুন

​ইসলামপুরে মহান একুশে ফেব্রুয়ারিতে প্রটোকল লঙ্ঘন: প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ

আলমাস হোসেন আওয়াল ইসলামপুর প্রতিনিধি জামালপুর

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে চরম সমন্বয়হীনতা ও প্রটোকল লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য নির্ধারিত নামের তালিকা উপেক্ষা করে প্রশাসনের নিজস্ব সিদ্ধান্তে নাম ঘোষণা ও শ্রদ্ধা নিবেদন করায় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
​জানা গেছে, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে পূর্ব থেকেই মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য একটি সুনির্দিষ্ট নামের তালিকা প্রস্তুত ছিল। নিয়ম অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সেই তালিকা অনুযায়ী ঘোষণা দেওয়ার কথা থাকলেও, আজ শহীদ মিনারে তা অনুসরণ করা হয়নি। পরিবর্তে প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় নাম ঘোষণা ও পুষ্পস্তবক অর্পণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
​উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, একটি জাতীয় গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধির নির্ধারিত প্রটোকল রক্ষা না করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। প্রশাসনের এই একতরফা আচরণে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।
​মাননীয় সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে:
“ইসলামপুরের মতো একটি ঐতিহ্যবাহী জনপদে মহান শহীদ দিবসের পবিত্র অনুষ্ঠানে প্রটোকল ও সমন্বয় রক্ষা করা অপরিহার্য ছিল। প্রশাসনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত তালিকা ব্যতিরেকে নিজস্ব প্রক্রিয়ায় পুষ্পস্তবক অর্পণ করা শিষ্টাচার বহির্ভূত। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের জাতীয় কর্মসূচিতে যথাযথ প্রটোকল ও পূর্ব সমন্বয় নিশ্চিত করতে প্রশাসন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
​এই ঘটনার প্রেক্ষিতে ইসলামপুরের সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এ ধরনের সমন্বয়হীনতা ও একতরফা সিদ্ধান্ত জনপ্রতিনিধি ও প্রশাসনের বিদ্যমান সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে স্বচ্ছ ও সম্মানজনক প্রক্রিয়া অনুসরণের জোর দাবি জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD