জামালপুর সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন ওরফে ভুট্রো নামে এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
জানা যায়, জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোকন ওরফে ভুট্রো জামালপুর শহরের শুটকি পট্টি এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।