আটচল্লিশে পা দিলো যুবদল, বান্দরবানে সাজ,
বেলুন উড়ে, র্যালি হাসে, উৎসবের আজ।
পাহাড়-বাঙালি এক সুরে, সম্প্রীতির গান,
জেরীর ডাকে জাগলো আজ, পাহাড় কন্যার প্রাণ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯শে অক্টোবর বিকেলে বান্দরবান শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব চত্বরে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির মেলবন্ধনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন পরিণত হয় মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,বান্দরবানের কৃতি সন্তান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
মাদক মুক্ত তিন পার্বত্য জেলা গড়তে হবে :-
মা-কে সম্মান করতে হবে, মায়ের যত্ন নিতে হবে। ৯ মাস ১০ দিন যে মা ছোট্ট বেবি ধারণ করেন, তার পুষ্টির দিকে, তার সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি দরকার নিরাপদ পানির।”
কাজুবাদাম চাষ তিন পার্বত্য জেলার ডায়মন্ড। যা দেশ-বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সম্ভাবনা রয়েছে।
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল সবসময় মানুষের পাশে ছিল, আছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা রাজনীতি নয়, মানবতার বার্তা নিয়ে মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদল আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির যুবদলের- জহির উদ্দিন মাসুম।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি *অধ্যাপক ওসমান গনি, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিটুন, মোহাম্মদ আবু বক্কর, হারুন অর রশিদ, আহিদ উদ্দিন মামুন, মোহাম্মদ রেজাউল উদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন জনি, আরিফুল ইসলাম চৌধুরী* সহ জেলা, পৌরসভা ও ৭টি উপজেলার ৩৬টি ইউনিয়নের যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
মাদক ছাড়ো, মাকে বাঁচাও, এইতো জেরীর ডাক,
কাজু বাদামে সোনা ফলবে, পাহাড় হবে জাঁক।
জিয়ার যুবদল, তারেকের দল, মানুষের পাশে রয়,
আটচল্লিশের শপথে আজ, বান্দরবান কথা কয়।