জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল (৬২) এবং ইসলামপুর পৌরসভার সাবেক ২ নং ওয়ার্ড কমিশনার মনজুরুল হকের পিতা আব্দুল মজিদ মন্ডল (১০৩) জানাযা একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৮ অক্টোবর) বাদ যোহর ইসলামপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ জনতা মাঠে প্রাঙ্গন তাদের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু ভার্চুয়াল বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রেগেডিয়ার মোস্তাফিজুর রহমান উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নূরুল ইসলাম নবাব সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল উপজেলা নির্বাহীকর্মক শাহ মোঃ জুবায়ের ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা বিএনপি সহসভাপতি এ কে এম শহিদুর রহমান সহসভাপতি জয়নাল আবেদীন সরকার সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমূখ।
মাহমুদ হাসান কবির মঞ্জিল জামালপুর -২ ইসলামপুর আসনের সংসদ সদস্য জ্বনাব আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুুর ছোট ভাই। তিনি এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন সহকর্মী গুণগ্রাহী রেখে গেছেন।তার মেয়ে কানাডা প্রবাসী।
অন্যদিকে আব্দুল মজিদ মন্ডলের পাঁচ ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৩) বছর।
একই দিনে দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে ইসলামপুর শোকের ছায়া নেমে এসেছে।