পূর্ব সুন্দরবনে স্বর্প দংশনে সবুর খলিফা নামে এক জেলে
গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে এ ঘটনা ঘটে। বনরক্ষীরা আহত জেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার শরণখোলা গ্রামের জেলে সবুর খলিফা (৪৬) এর মহাজন মৎস্য আড়ৎদার মোঃ আফিকুল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে তার জেলে সবুর খলিফা
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরার সময় তাকে সাপে দংশন করে। ফলে সে অসুস্থ্য হয়ে পড়ে। মোবাইল ফোনে এ খবর পেয়ে জেলেকে উদ্ধারের জন্য বন বিভাগের সহায়তা চাই। গত ২২ অক্টোবর শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান সবুর খলিফা। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে স্বর্প দংশনে আহত জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে।