কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং)।

গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক দুপুর ১৪:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজার-এর একটি চৌকস আভিধানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্য মোঃ ইরফান (২৩)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির পুত্র। অভিযান পরিচালনাকালে আসামির নিকট হতে নগদ ১১,৫০০/- (এগারো হাজার পাঁচশত) টাকা, বৈদেশিক মুদ্রা: ৫ (পাঁচ) অস্ট্রেলিয়ান ডলার ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।