পার্বত্য জেলা বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে-২০২৬ উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

আজ ভোরে উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। দৌড়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক প্রতিযোগী অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবারণা পূর্ণিমা ও ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের অংশ হিসেবে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ধর্মীয় সম্প্রীতি, সুস্থ দেহ ও সুন্দর মনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।

উৎসবকে ঘিরে বান্দরবান জুড়ে এখন ফানুস উত্তোলন, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহারথ শোভাযাত্রাসহ নানা আয়োজন চলছে।

( ২) ভোরের আলোয় দৌড়, জসিং থোয়াই প্রথম ওয়াগ্যোয়াই পোয়ে’র মাঠে মিনি ম্যারাথন

ভোর সাড়ে ছয়টায়, কুয়াশা ভেজা পথ,
ক্যামলং ছাউনি থেকে ছুটলো বিজয় রথ।
মাহা ওয়াগ্যোয়াই পোয়ে, ম্রাইমা সাক্রয়ই,
তেরশো আটাশি সালের খুশি এলো সই।

মিনি ম্যারাথন নামে ডাক দিলো পরিষদ,
সপ্তাহব্যাপী উৎসবের এই খেলার আমোদ।
উদ্বোধন করলেন কেএস মং, আঞ্চলিক পরিষদ,
বললেন “দৌড়াও, জিতবে পাহাড়ের হরষ।”

বাইশ জন দৌড়বিদ, নারী-পুরুষ মিলে,
স্বর্ণমন্দির ছুঁয়ে, বালাঘাটা দিলে।
ট্রাফিক মোড়, রাজার মাঠ, পেরিয়ে উজানী,
চৌরাস্তার মোড়ে এসে থামলো হয়রানি।

পুরুষ বিভাগে কে জিতলো?
প্রথম হলো জসিং থোয়াই, মারমা বীর ছেলে,
দ্বিতীয় ক্য ক্য মারমা, দৌড়ালো হেসে খেলে।
তৃতীয় হলো উবাচিং, সেও মারমা প্রাণ,
তিন জনের পায়ে আজ পাহাড়ের জয়গান।।

নারী বিভাগে কে সেরা?
হ্লামে ছাই মারমা প্রথম দৌড়ে যেন হাওয়া,
ছাইমে থুই দ্বিতীয় পাহাড়ি মেয়ের পাওয়া।
তৃতীয় খিং খিং সাইং, নামে মিষ্টি ভারী,
তিন কন্যা প্রমাণ দিলো আমরাও পারি।

পরে পুরস্কার দিলেন কেএস মং নিজ হাতে,
হাসি মুখে বিজয়ীরা নিলো জয়ের সাথে।
সঞ্চালনায় কিকি উ, সভাপতি থুইসিং প্রু লুবু,
মঞ্চে ছিলেন চনুমং, জেলা পরিষদের কাবু।

আরো ছিলেন উ উইন মং জলি, সাংস্কৃতিক প্রাণ,
উছোমং মারমা, আদিবাসী ফোরামের শান।
আরো ছিলো পাড়ার মানুষ, দর্শক সারি সারি,
করতালিতে ভরলো মাঠ, খুশিতে বাড়াবাড়ি।।

আরো আছে সামনে?
এ তো কেবল শুরু বস, সপ্তাহজুড়ে মেলা,
হ্যান্ডবল টুর্নামেন্ট, রথযাত্রার খেলা।
মঙ্গল প্রদীপ জ্বলবে, উড়বে রঙিন ফানুস,
পাড়ায় পাড়ায় পিঠা উৎসব, খুশির ফাগুন।।

জসিং থোয়াই আজ রাজা, হ্লামে ছাই রানি,
ওয়াগ্যোয়াই পোয়ের ভোরে লিখলো জয় কাহিনী।
বান্দরবান দেখলো আজ, দৌড় মানেই শক্তি,
পাহাড়ের ছেলে-মেয়ে দেখালো দেশভক্তি।