বান্দরবান জেলা সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় থানচি মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান* করবে ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বলিপাড়া।

এ উপলক্ষে আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখ, বিকাল ৪ ঘটিকায় থানচি উপজেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে সদয় উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়াও অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, থানচি ও পার্শ্ববর্তী এলাকার ব্যাপক জনসমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে।

সংবর্ধনা শেষে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সংগ্রহের আমন্ত্রণ:
উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ ও প্রচারের লক্ষ্যে বান্দরবানে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন + মাল্টিমিডিয়া সংশ্লিষ্ট সংবাদকর্মীদের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আপনাদের সাদর উপস্থিতি অনুষ্ঠানটির সংবাদ পরিবেশন ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।