১৯ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন থানচি উপজেলা পর্যবেক্ষণ কমিটি ক্যসাউ মারমা । ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি ক্যসাউ মারমার নেতৃত্বে বলী পাড়া দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
পর্যবেক্ষণ কমিটি ক্যসাউ মারমা
বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। দুর্গোৎসব যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই, যেকোনো পরিস্থিতি কোন সমস্যা যদি হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী কে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সহ যোগীতাই থাকবো। আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সভাপতি মো. জাফর, বলীপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সজল কর্মকার,সাঃসম্পাদক প্রদীপ ও ইউনিয়নে পর্যবেক্ষণে সার্বিক দায়িত্ব রনি চাকমাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও আন্তরিকতা জানানো হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।