টেকনাফের ঐতিহ্যবাহী লেদা ইবনে আব্বাস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী শাকের আহমদ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।
মাওলানা ক্বারী শাকের আহমদ দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার এবং মানবসেবায় অনন্য অবদান রেখে আসছেন। তাঁর এই অসুস্থতার খবরে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের তাওহিদী জনতার মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর ভাগ্নে, দৈনিক জনতার খবরের টেকনাফ প্রতিনিধি আনোয়ার হোসেন পাশা জানান, “আমার শ্রদ্ধেয় মামা মাওলানা ক্বারী শাকের আহমদ অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দ্বীন ও সমাজসেবার কাজে ফিরে আসতে পারেন, সেজন্য সবাই মহান আল্লাহর দরবারে খাস দোয়া করবেন।”
মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত ও আমূল সেফা (সুস্থতা) দান করেন, সব ধরনের অসুস্থতা থেকে হিফাজত করেন এবং পুনরায় দ্বীনি শিক্ষার খেদমতে সক্রিয় হওয়ার তৌফিক দান করেন। আমিন।