জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানটির ‘নবগঠিত শিক্ষক পরিষদের পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব আয়োজনে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠিত এই সভায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পদবি তুলে ধরে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নবগঠিত এই শিক্ষক পরিষদের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আব্দুছ ছালাম চৌধুরী এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার ও সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র শিক্ষিকা সাহেলী শিরীন ও সিনিয়র শিক্ষক মোঃ আমজাদ হোসেন দায়িত্ব পেয়েছেন। 

কমিটির কোষাধ্যক্ষ হিসেবে সিনিয়র শিক্ষক মোঃ সামিউল আলম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহিমকে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সম্মানিত সকল শিক্ষকবৃন্দকে এই পরিষদের সদস্য হিসেবে রাখা

পরিচিতি সভায় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এই শিক্ষক পরিষদ বিদ্যালয়ের শিক্ষামানের উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষিকাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে। সবাইকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর ও শিক্ষাবান্ধব কর্মপরিবেশ তৈরি করতে চাই।” 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আব্দুছ ছালাম চৌধুরী বলেন, “শিক্ষকরাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ। নবগঠিত এই কমিটি আমাদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠান আগামীতে আরও সুনামের সাথে সামনের দিকে এগিয়ে যাবে।