আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বান্দরবান জেলা বিএনপি।
আজ শনিবার ১০ অক্টোবর বান্দরবানের একটি হোটেলের সভাকক্ষে জেলা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক *মাহবুবের রহমান শামীম।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন , জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দাশ (রাজেশ্বর) , বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস সহ জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন,
“আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে সারাদেশে সনাতনীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বান্দরবানেও এবারের পূজা আরও জাঁকজমকভাবে উদযাপনের জন্য জেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন প্রতিটি পূজামণ্ডপে সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে এবং থাকবে।
সভায় বক্তারা আরও বলেন, “দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য দলের নেতাকর্মীরা মাঠে সজাগ থাকবে।