হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের লুৎফর রহমান ডাকাতি মামলার পলাতক আসামীসহ মোট ৮ টি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পূর্ব সিংহগ্রামের শহিদ মিয়ার ছেলে।’

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ভারপ্রাপ্ত শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় পুলিশের উপপরিদর্শক মানিক সাহার নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান, ইকবাল মাহমুদ, বিপুল চন্দ্র দেবনাথ,

প্রনয় কুমার সরকার এ এস আই ফিরোজ আলম, খাইরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

একই দিনে সন্ধার আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ইকবাল মাহমুদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি চুরির মামলার এজাহার ভুক্ত আসামী পশ্চিম বুল্লা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ আহাদুল (৩৮) ও ইলিয়াস মিয়ার ছেলে শাকিনুর ইসলাম (২৭) কে চোরাই এসি জব্দ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে ১০ অক্টোবর রোজ শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রেরন করা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।