কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া নয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ আরমান (১৫) নামে এক যুবক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ মোহাম্মদ আরমান জাদিমোড়া নয়াপাড়ার বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর ২০২৬ ইং বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি মোহাম্মদ আরমানের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ০১৯৭০৩৬৯২৪২ নম্বরে যোগাযোগ করার জন্য।

নিখোঁজ ব্যক্তির পরিচয়:
নাম: মোহাম্মদ আরমান
বয়স: ১৫ বছর
পিতা: হাবিব উল্লাহ
ঠিকানা: জাদিমোড়া নয়াপাড়া, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।