কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহিদ আলম। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করার কথাও জানিয়েছেন।
আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে বিষয়টি জানান শাহিদ আলম।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়।
নবগঠিত কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়।
কিন্তু কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় উপজেলা শাখার আহ্বায়কের পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের উপজেলা কমিটি গঠনের পরপরই শীর্ষ নেতৃত্বে এমন পরিবর্তন সাংগঠনিক কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে।
এদিকে, শাহিদ আলমের পদত্যাগের পর টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং শূন্য পদে কাকে দায়িত্ব দেওয়া হবে—এ নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।, টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়ক নেই
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহিদ আলম। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করার কথাও জানিয়েছেন।
আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে বিষয়টি জানান শাহিদ আলম।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়।
নবগঠিত কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়।
কিন্তু কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় উপজেলা শাখার আহ্বায়কের পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের উপজেলা কমিটি গঠনের পরপরই শীর্ষ নেতৃত্বে এমন পরিবর্তন সাংগঠনিক কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে।
এদিকে, শাহিদ আলমের পদত্যাগের পর টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং শূন্য পদে কাকে দায়িত্ব দেওয়া হবে—এ নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।