জামালপুরের ইসলামপুর উপজেলার ১ নং কুলাকান্দি ইউনিয়নের গর্বিত সন্তান মেজর জেনারেল আলিমুল ইসলাম আমীন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এ নিয়োগে বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মেজর জেনারেল আলিমুল ইসলাম আমীন কুলাকান্দি ইউনিয়নের কৃতী সন্তান। গুরুত্বপূর্ণ এ দায়িত্বে তাঁর নিয়োগে ইসলামপুরবাসী গর্বিত ও আনন্দিত।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে পাসপোর্ট অধিদপ্তরের সেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, দালালের দৌরাত্ম্য কিংবা অযথা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সচেতন মহলের আশা, মেজর জেনারেল আলিমুল ইসলাম আমীনের দক্ষ নেতৃত্বে পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত হবে এবং সেবাপ্রত্যাশীরা সহজে, স্বচ্ছতার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা পাবেন।

তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করে ইসলামপুরের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।