জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমরিনা বিনতে আমিন।
আমরিনা বিনতে আমিন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। ছোট বয়সেই কবিতা আবৃত্তিতে এমন সাফল্য অর্জন করায় তার শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।
উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে আমরিনা তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আরও ভালো করার প্রত্যাশা করছেন তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা।
আমরিনা বিনতে আমিনের এ সাফল্যে চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আমরিনার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।