জামালপুরের ইসলামপুর প্রায় শত বছরের ঐতিহ্যবাহী ঠাকুর গঞ্জ নিত্যবাজারে খোলা আকাশের নীচে দুধ বিক্রি হচ্ছে|এতে দুধ বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়|বর্তমান বর্ষার মৌসুমে দুধ বিক্রেতারা প্রখর রৌদ্রে ও বৃষ্টিতে ডিজে তাদের দুধ বিক্রি করতে হয়|ফলে অনেক প্রান্তিক দুধ বিক্রেতা অনেক সময় কম মূল্যে দুধ বিক্রি করে বাড়িতে ফিরতে হয়|বর্তমানে গো-খাদ্যে মূল্য চড়া হওয়ায় দুধ বিক্রেতাদের পোষায় না|ফলে কৃষক গাভী পালন থেকে বিরত হচ্ছে। দুধ বিক্রেতাদের অভিযোগ দীর্ঘদিন যাবত আমরা খোলা আকাশের নিচে দুধ বিক্রি করি। তাই প্রশাসনের কাছে অনুরোধ অতি দ্রুত দুধের নতুন টিন সেট ঘর নির্মাণের জন্য অনুরোধ করছি।