রংপুর মহানগরীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৬,৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।
(১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১:৩০ মিনিটে মহানগরীর কোতোয়ালি থানাধীন সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল পীরজাবাদ দরগাপাড়া গ্রামের শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ মিটার সামনে উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় মোট ৬,৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।