কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং পেশাদার অপরাধীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

​কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমের সার্বিক তত্ত্বাবধানে ‘টিম বাঙ্গরা বাজার’ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ পেশাদার অপরাধী:

বাঞ্ছারামপুর ও বাঙ্গরা বাজার এলাকার একাধিক মামলার আসামি ২ জনকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় (মামলা নং-০৭, তারিখ: ১৯/০৭/২০২৬) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন:

​জাহাঙ্গীর আলম ওরফে রিগ্যান ভূঁইয়া (৩৯): পিতা- আবুল কাশেম, সাং- বি-চাপিতলা, ইউপি- রামচন্দ্রপুর। তার বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।

​মোঃ খবির উদ্দিন প্রকাশ খবির উল্যাহ (৪০): পিতা- মৃত মোখলেছুর রহমান ভূঁইয়া, সাং- বি-চাপিতলা, ইউপি- রামচন্দ্রপুর। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ ১৩টি মামলা রয়েছে।

​চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতার:

গ্রেফতারকৃত খবির উদ্দিনকে বাঙ্গরা বাজার থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় (মামলা নং-২৪, তারিখ: ১৪/০৪/২০২৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড) গ্রেফতার দেখানো হয়েছে।

​মাদকসহ হাতেনাতে গ্রেফতার ১:

থানা পুলিশের অপর একটি পৃথক অভিযানে জাড্ডা (জারেরা) এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়:

​রুবেল মিয়া (২২): পিতা- মৃত হানিফ মিয়া, সাং- পায়রাকান্দি, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

​বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।