জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১:০০টার সময় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেট চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাজারে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে টুঙ্গিপাড়ার প্রধান সড়কগুলো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।