বান্দরবান, ৩০ আগস্ট ২০২৬ বান্দরবান জেলা স্টেডিয়াম।
আজ বিকেল ৪ :৩০ টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব বনাম কিংস অব বনরুপা ।

উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪–১ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব বনরুপা ।
রানার্সআপ হয়েছে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব।

প্রধান অতিথি: মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি
বিশেষ অতিথি: রেজাউল করিম – জেলা ক্রীড়া কর্মকর্তা, মোহাম্মদ জসিম উদ্দিন তুষার – সদস্য, জেলা পরিষদ, আমিনুল ইসলাম বাচ্চু – সভাপতি, বান্দরবান প্রেসক্লাব।
সভাপতি: আজহারুল ইসলাম বাবুল – সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।

চ্যাম্পিয়ন: কিংস অব বনরুপা
রানার্সআপ: জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব ম্যান অব দ্য ম্যাচ: জাফর ইকবাল কিংস অব বনরুপা সেরা গোলরক্ষক: সৈকত কিংস অব বনরুপা সেরা গোলদাতা:মং শৈ – ৫ নং ওয়ার্ড সেরা খেলোয়াড়: জাফর ইকবাল – কিংস অব বনরুপা
সুশৃঙ্খল দল: শ্যারণপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব।

বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করা।
আয়োজনে:বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ
সার্বিক সহযোগিতায়: বান্দরবান সেনা জোন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এই টুর্নামেন্ট ২১ আগস্ট জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশীদ উদ্বোধন করেছিলেন। ১০ দিনের এই আয়োজনে জেলার বিভিন্ন সম্প্রদায়ের দল অংশ নেয়।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।