লাখো নবীপ্রেমিকের উপস্থিতিতে মুখরিত শহর
নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার ২৬ আগস্ট সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
র্যালি শেষে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অধ্যাপক ওসমান গনি
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ মহিউদ্দিন
সম্মানিত কোষাধ্যক্ষ, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি ও মানবিক জননেতা।
বক্তারা মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।