বান্দরবান, ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ।

আজ সকাল ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

পিসিএনপি’র বক্তব্য: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’ দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসরত সকল নাগরিকের সাংবিধানিক অধিকার ও ন্যায্যতা রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে আসছে।

মানবন্ধন থেকে বক্তারা অবিলম্বে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে সার্বিক আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

প্রধান অতিথি: কাজী মোঃ মজিবর রহমান*
কেন্দ্রীয় চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সভাপতিত্ব করেন:মাওলানা আবুল কালাম আজাদ
সভাপতি, বান্দরবান জেলা নাগরিক পরিষদ।
নুরুল আলস সহ-সভাপতি, বান্দরবান জেলা নাগরিক পরিষদ, মোঃ নাছির উদ্দীন সাধারণ সম্পাদক, বান্দরবান জেলা নাগরিক পরিষদ ও সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মোঃ শাহজালাল দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় নাগরিক পরিষদ।
সামচুল হক সামু সভাপতি, বান্দরবান পৌরসভা নাগরিক পরিষদ।
মোঃ ইবরাহীম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুব পরিষদ।
মোঃ ইবরাহীম সভাপতি, বান্দরবান জেলা ছাত্র পরিষদ।

বক্তারা বলেন, চাঁদাবাজির কারণে পাহাড়ের কৃষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে সরকারকে কঠোর ব্যবস্থা নিয়ে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে।
চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ চাই:
আয়োজনে: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)