বান্দরবান, ১৫ আগস্ট ২০২৬
বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় নাম, “গণতন্ত্রের মা” ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন* উপলক্ষে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বান্দরবান জেলা বিএনপি।
শনিবার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
উপস্থিত ছিলেন:
বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও দেশের জন্য তাঁর অবদানের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন। একনায়কতন্ত্র,স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের কারণে তিনি “আপসহীন নেত্রী” হিসেবে পরিচিত।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে তিনি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তি ও ব্যাপক জনসমর্থন দিয়ে গড়ে তুলেছেন। রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক সংকটের মুখেও তাঁর দৃঢ় নেতৃত্বে দলটি বারবার ঘুরে দাঁড়িয়েছে।
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।