খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়ন এর বেলছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন সহ এইচডিপি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুড় পর্যন্ত সিন্দুকছড়ি জোন এর আয়োজনে ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব,এএমসি এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পেইনে পাহাড়ী ১৭০ জন, বাঙ্গালী ৪০ জন সহ মোট ২১০ জন রুগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে । উক্ত এলাকাটি পাহাড়ি আধ্যুষিত হওয়ায় পাহাড়ি রোগীর সংখ্যা বেশি ছিলো বলে প্রতীয়মান।
এছাড়াও সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল কাজী নেহাত ফয়সাল পিএসসি, জি এর উপস্থিতে বেলছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি হুইল চেয়ার, একটি স্প্রে মেশিন, একটি টি সেলাই মেশিন এবং পাঁচ বান ঢেউটিন সহ ৮৬ জন পাহাড়ী এবং ৩২ জন বাঙালির মাঝে শাড়ী, পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট, বিছানার চাদর, থ্রি-পিস, বাচ্চাদের জুতা, মোজা, টাওয়াল হ্যান্ড, জ্যাকেট, বাচ্চাদের খেলনা ইত্যাদি এবং খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে
উপকারভোগিরা বলেন, জিনিস গুলো পেয়ে সন্তুষ্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী এই সকল সাহায্য সহযোগিতামূলক কাজ অব্যাহত রাখার জন্য আগ্রহ প্রকাশ করে।