বান্দরবানে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ এর র্যালি।
“Honouring Indigenous Midwives:Safeguarding Life and Well-being”
“আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে অনন্যসাধারণ ভূমিকা পালনকারী ধাত্রীদের স্বীকৃতি দিতে হবে”
আয়োজনে:বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বান্দরবান জেলা শাখা ও কলেজ শাখা
রাস্তায় নেমেছে তরুণ-তরুণী,ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার হাতে শান্তিপূর্ণ মিছিল। বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় দিয়ে সবাই অংশ নিয়েছে।
বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
“আমি কে তুমি কে-আদিবাসী আদিবাসী” স্লোগানে মুখর রাজপথ।
আজ সকালে বান্দরবান শহরে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেয় বিভিন্ন বয়সের আদিবাসী তরুণ-তরুণী।
এবারের প্রতিপাদ্য:
“আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে Sensitivity ভূমিকা পালনকারী ধাত্রীদের স্বীকৃতি দিতে হবে”
র্যালি থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,ভূমি অধিকার ও সংস্কৃতি রক্ষার দাবি জানানো হয়।
বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। “আমি কে তুমি কে-আদিবাসী আদিবাসী” স্লোগানে মুখরিত ছিল পুরো শহর।