নীলফামারীর ডিমলায় জুয়া খেলার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার শালহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাবুরহাট এলাকার মো.শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৪২),সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬),মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪),বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২),সালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮),আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২),মৃত দেলোয়ার হোসেন ছেলে নুর ইসলাম (৪৫),জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা মৃত তালেব মোখছেদুর রহমান (৪০)।  

থানা সূত্রে জানা যায়,গতকাল রাতে গ্রেপ্তারকৃতরা শালহাটি এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৮ জনকে গ্রেপ্তার করেন। এছাড়াও সেখান থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন, জুয়া খেলার আসর থেকে তাদের গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। আজকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ৷