পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক সেবার মান, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
তিনি হাসপাতাল প্রাঙ্গণের পরিচ্ছন্নতা,শৃঙ্খলা এবং পরিবেশগত ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগ ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি,ওষুধ বিতরণ কার্যক্রম এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে রোগীদের প্রতি আন্তরিকতা,সময়োপযোগী চিকিৎসাসেবা প্রদান, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মান্যবর সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও জনগণের জন্য আরও উন্নত, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকার ব্যক্ত করেন।