আকাশি-সাদা ডোরাকাটা পরিচিত জার্সিতে নয়, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে গাঢ় নীল পোশাকে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে দ্বিতীয় জার্সি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।

ম্যাচে স্বাগতিক দল হিসেবে বিবেচিত ইংল্যান্ড তাদের প্রচলিত সাদা জার্সি পরবে। আর্জেন্টিনার পোশাক হবে গাঢ় নীল ও কালো। বিশ্বকাপের ম্যাচ কালার নির্ধারণ করে প্রকাশিত তালিকাতেও বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।