মাহবুব হোসেন মেজর
দিনাজপুর,জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ- জ্জামানের দিগ নির্দেশনায় ১২ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর খানপুর ও আমতলী বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য- ২ লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।