February 19, 2026, 10:22 pm
শিরোনাম :
খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখি কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-৭ নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাচিংপ্রু জেরীর বিপুল ভোটে জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা। থানচির বলী পাড়ায় তিন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে শরনখোলার সোনাতলা ভোটকেন্দ্রের আধা কিলোমিটার দুরে বি এন পি জামাত সংঘর্ষে আহত:১৯ সুন্দরবনে ও বলেশ্বর নদীতে ২৫ জেলে আটক ৪০০ কেজি পারশে মাছের পোনা জব্দ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ ধরনের যানবাহন চলাচল নিষেধ  সিটিজেনস অব হিউম্যান রাইটস’-এর সংবাদ সম্মেলন সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার : রোবায়েত ফেরদৌস

খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, February 19, 2026
  • 9 সময় দেখুন

খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের ১ম দিনে খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হোটেল মালিককে চার হাজার টাকা জরিমানা করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন

ভ্রাম্যমান সূত্রে জানা যায়, রামগড় পৌরসভা এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা নিশ্চিত কল্পে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া রমজানে ইফতারি প্রস্তুতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে জিলাপি ও পচাঁ বেগুন দিয়ে বেগুনি প্রস্তুত করা করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার অপরাধে দুই হোটেল মালিককে দুইটি মামলায় দুই হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, পবিত্র রমজান মাসে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।


‎​অভিযানকালে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD