April 13, 2026, 8:45 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আটক-২ রঙিন আয়োজনে ফুল বিজুতে বৈসাবির সূচনা থানচির বলীপাড়ায় দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিঝু উৎসব। নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। মানিকছড়িতে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

সুন্দরবনের ও দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, April 10, 2026
  • 10 সময় দেখুন

সুন্দরবনের ও দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ এবং সুন্দরবন এলাকায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলায় অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন-বাগেরহাট, পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, মৎস্য আড়তদার ও মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরাও যোগ দেন। সভায় সুন্দরবনের দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধ, টুরিস্ট জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্টে ডাকাতি ও অপহরণ রোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও ডাকাতি প্রতিরোধে ওয়াচম্যান মোতায়েন, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান রোধ, সমুদ্রে ৫৮ দিনের মৎস্য নিষিদ্ধকাল বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌরুটে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা জোরদার এবং নোঙ্গর অবস্থায় আলোর ব্যবস্থা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা দমন এবং সকল প্রকার অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD