February 6, 2026, 10:38 pm
শিরোনাম :
কালিগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে জামায়াতের নির্বাচনীয় মতবিনিময় রাঙ্গামাটি ২৯৯-নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় জনসভা অনুষ্ঠিত ইসলামপুরে জমে উঠেছে নির্বাচনী মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে ৩৮ বিজিবির(বর্ডার গার্ড) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রেস ব্রিফিং, লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন। দুর্গম থানচিতে কনকনে শীতে মানবিকতার উষ্ণতা: শীতার্ত মানুষের পাশে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) উশৈনু মারমা মামলা করতে এসে গ্রেফতার হলো ছাত্র বান্দরবানে থানচির উপজেলায় টুকটং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্কে কোমলমতি শিক্ষার্থীরা খাগড়াছড়ির দুইশ তিন কেন্দ্রের মধ্যে ১৮৯টিই ঝুঁকিপূর্ণ তিন কেন্দ্রে ভোটের সামগ্রী আর জনবল যাবে হেলিকপ্টারে কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক

রাঙ্গামাটি ২৯৯-নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, February 6, 2026
  • 5 সময় দেখুন

রাঙ্গামাটি ২৯৯-নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় জনসভা অনুষ্ঠিত

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার প্রাঙ্গণে ২৯৯-নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথিহিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ২৯৯-নং আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গামাটি ২৯৯-নং আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্পবিকল্প নেই। জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরওজোরদার করতে হবে। বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে ২০৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলার চুশাক পাড়া, নাড়াইছড়ি, হলুদিয়া , নোয়াপাড়া ও হাজিপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে ধানের শীষের ভোটারদের মাঝে কুশল বিনিময় করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD