April 13, 2026, 8:44 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আটক-২ রঙিন আয়োজনে ফুল বিজুতে বৈসাবির সূচনা থানচির বলীপাড়ায় দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিঝু উৎসব। নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। মানিকছড়িতে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 19 সময় দেখুন

কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।
বুধবার (৮ এপ্রিল) ভোরে কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সিয়াম (২৩) কুমিল্লা জেলার সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের মোঃ মজিবুর রহমান এর ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জেলার সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় র‌্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল অভিযান চালিয়ে সিয়াম নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত ২টি জ্যাকেট ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার বহন করা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৯০০ পিছ ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন, তিনি ডিবি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সহজেই মাদক পরিবহন ও এলাকায় আধিপত্য বিস্তার করতে পারতেন। আটককৃত আসামি সিয়ামের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বুধবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD