February 6, 2026, 10:39 pm
শিরোনাম :
কালিগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে জামায়াতের নির্বাচনীয় মতবিনিময় রাঙ্গামাটি ২৯৯-নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় জনসভা অনুষ্ঠিত ইসলামপুরে জমে উঠেছে নির্বাচনী মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে ৩৮ বিজিবির(বর্ডার গার্ড) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রেস ব্রিফিং, লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন। দুর্গম থানচিতে কনকনে শীতে মানবিকতার উষ্ণতা: শীতার্ত মানুষের পাশে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) উশৈনু মারমা মামলা করতে এসে গ্রেফতার হলো ছাত্র বান্দরবানে থানচির উপজেলায় টুকটং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্কে কোমলমতি শিক্ষার্থীরা খাগড়াছড়ির দুইশ তিন কেন্দ্রের মধ্যে ১৮৯টিই ঝুঁকিপূর্ণ তিন কেন্দ্রে ভোটের সামগ্রী আর জনবল যাবে হেলিকপ্টারে কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক

ইসলামপুরে জমে উঠেছে নির্বাচনী মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, February 6, 2026
  • 4 সময় দেখুন

ইসলামপুরে জমে উঠেছে নির্বাচনী মাঠ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি ইশতেহার, অতীতের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছেন।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ইসলামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক দুইবারের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি ইসলামপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, মিছিল, সমাবেশ, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করছেন। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, দেশ আজ গভীর ও বহুমাত্রিক গণতান্ত্রিক সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত। ইসলামপুরের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত। অতীতেও আমি মানুষের পাশে ছিলাম, আগামীতেও ইনশাআল্লাহ যেকোনো পরিস্থিতিতে পাশে থাকব।

অপরদিকে জামালপুর-২ আসনে গণসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও মানুষের প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী বলেন, সুশাসনের অভাব, দুর্নীতি ও বৈষম্যের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের রায় পেলে ইসলামপুর অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজিও জামালপুর-২ আসনে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একজন প্রখ্যাত আলেম, শিক্ষানুরাগী ও মানবাধিকার কর্মী হিসেবে তিনি এলাকায় পরিচিত মুখ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নভিত্তিক পাড়া-মহল্লায় উঠান বৈঠক, মিছিল ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

হাতপাখা মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজি বলেন, নির্বাচিত হলে ইসলামপুরকে একটি আদর্শিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবেন। আদর্শিক শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসাসেবা, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও মাদকমুক্ত ইসলামপুর গঠন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান প্রতীক বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন। তাঁর অভিযোগ, বৈধ তালিকায় থাকা সত্ত্বেও ‘বাঘ’ প্রতীক না দিয়ে আপিল চলাকালে গত ২৭ জানুয়ারি ২০২৬ তাঁকে ‘ঘোড়া’ প্রতীক দেওয়া হয়েছে, যা তিনি অন্যায় ও বৈষম্যমূলক বলে দাবি করেন।
হঠাৎ প্রতীক পরিবর্তনের ফলে প্রচারণা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি নিজে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম আপাতত বন্ধ রাখলেও, তরুণ সমর্থকদের নেতৃত্বে সাংস্কৃতিক ও প্রতিবাদী কর্মসূচি চলবে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD